বউ থাকতে শালীকে বিয়ে! দু’বউকে এক ঘরে তুলে চরম কাণ্ড ঘটালেন স্বামী
October 6, 2025
October 7, 2025

উত্তর প্রদেশের চন্দৌলি জেলার এক অদ্ভুত ঘটনায় দশ বছরের বিবাহিত নিখিলেশ ওরফে পিন্টু রাম নিজের শ্যালিকা নন্দিনীকে গোপনে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। প্রথম স্ত্রী চন্দ্রকলা ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি এই দ্বিতীয় বিয়ে করেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’জনকেই একসঙ্গে ঘরে তোলার পর পিন্টু মেজাজ হারিয়ে উভয় স্ত্রীর উপর হামলা করেন এবং এমনকি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালান। এই ঘটনায় পুলিশ পিন্টুকে গ্রেফতার করেছে।