বউয়ের দেওয়া পানীয় পান করে ছুটি কাটাতে আসা সেনা জওয়ানের মর্মান্তিক পরিণতি, মৃত্যুর আগে ভাইরাল ‘শেষ অডিও’

উত্তরপ্রদেশের জলালপুরে ছুটিতে বাড়ি ফেরা সেনা জওয়ান মেঘশ্যামের মৃত্যুতে চাঞ্চল্য। অভিযোগে জানা যায়, স্ত্রী ঠাণ্ডা পানীয়তে বিষ মিশিয়ে খাওয়ান তাঁকে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি মেঘশ্যামকে। মৃত্যুর আগে ভাইকে করা শেষ ফোনকলে তিনি অভিযোগ করেন, “ও আমাকে ঠাণ্ডা পানীয়তে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে।” এই ভাইরাল অডিও ক্লিপের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *