ফুলশয্যার রাতে বরের ঘরে বন্ধ রেখে কনে শাড়ি বেঁধে লাফ, শেষে পা ভেঙে পর্দাফাঁস!
October 7, 2025

উত্তরপ্রদেশের কৌশাম্বীতে ফুলশয্যার রাতেই ফাঁস হলো কনের গভীর রহস্য। বরের সঙ্গে ঝগড়ার পর নববধু সুমন তাকে ঘরে বন্ধ করে শাড়ি দিয়ে বারান্দা থেকে লাফ দেয়। তবে নিচে অপেক্ষায় থাকা সঙ্গীর কাছে পৌঁছানোর আগেই পা ভেঙে ধরা পড়ে সে। জানা গেছে, ওই কনে ইতিমধ্যেই বিবাহিত ছিল এবং সে জাল নথি দিয়ে আর্য সমাজ মন্দিরে এই বিয়ে করে। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।