প্রেমিক ফোন ধরেননি, প্রেমিকের রাগের চরম মূল্য দিল গোটা গ্রাম, যুবকের কাণ্ডে যা ঘটল
October 6, 2025
October 7, 2025

প্রেমিকার ক্রমাগত ব্যস্ত ফোনে হতাশ হয়ে এক যুবক রাগের বশে গোটা গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন, যার ফলে অন্ধকারে ডুবে গেল বহু বাড়ি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, যুবকটি একটি বিদ্যুতের খুঁটিতে উঠে তার কাটার মেশিন দিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন। একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় ক্ষুব্ধ প্রেমিক মাথা ঠান্ডা না করে এমন চরম কাণ্ড ঘটান। প্রেমিকার উপর অভিমানে গ্রামবাসীদের এমন শাস্তি দেওয়ায় ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া।