প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রীর সাথে ডিভোর্স হতেই বালতি বালতি দুধে স্নান! যুবকের কাণ্ড দেখে চমকে উঠল নেটপাড়া
October 6, 2025
October 7, 2025

বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হতেই অভিনব উপায়ে ‘স্বাধীনতা’ উদযাপন করলেন আসামের এক যুবক। নলবাড়ি জেলার বাসিন্দা মানিক আলি চার বালতি দুধে স্নান করে তাঁর ডিভোর্সের খুশি প্রকাশ করেন, যার ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল। প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া স্ত্রীর থেকে মুক্তি পেয়েই এমন ছক ভাঙা উদযাপনের পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।