প্রাক্তন প্রেমিকই হবু শ্বশুর! বিয়ের প্রস্তাব দিতে গিয়ে সঙ্গীর বাবাকে দেখে চক্ষু চড়কগাছ তরুণীর
October 7, 2025

এক বিস্ময়কর ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন এক তরুণী। নিজের প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি আঁতকে ওঠেন যখন জানতে পারেন যে তাঁর হবু শ্বশুর আর কেউ নন, তিনি হলেন ওই তরুণীর প্রাক্তন প্রেমিক। ডেটিং অ্যাপে আলাপ হওয়া প্রেমিকের সঙ্গে বিয়ের সিদ্ধান্তে স্থির থাকলেও, এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে তরুণী এখন বিরাট মানসিক দ্বন্দ্বে ভুগছেন এবং নেটিজেনদের কাছে পরামর্শ চেয়েছেন।