নারীদের উপর অবসাদের ‘দ্বিগুণ’ আক্রমণ! পুরুষদের চেয়ে কেন বেশি ঝুঁকিতে থাকেন মহিলারা?
October 6, 2025
October 7, 2025

গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে মানসিক সমস্যা, বিশেষত অবসাদ বা ডিপ্রেশনের ঝুঁকি অনেক বেশি। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজের সাইক্রিয়াট্রি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শর্মিলা সরকার জানান, মাল্টি-টাস্কিংয়ের চাপ, হরমোনের প্রভাব, পিরিয়ড ও মেনোপজের মতো শারীরিক পরিবর্তন এবং সমস্যার কথা চেপে রাখাই মূলত নারীদের এই উচ্চ ঝুঁকির কারণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নারীদের স্বনির্ভর হওয়া ও প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।