তেলাপিয়া মাছ কি ক্যানসারের কারণ, চিকিৎসকদের মারাত্মক সতর্কবার্তা
October 6, 2025
October 7, 2025

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে চাষ করা হলে তেলাপিয়াতে প্রোটিন, ভিটামিন বি-১২ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান থাকে, যা মোটেই ক্ষতিকর নয়। তবে সমস্যা হলো দ্রুত বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীরা মাছকে প্রায়ই অস্বাস্থ্যকর পরিবেশে দূষিত খাদ্য ও রাসায়নিক ব্যবহার করে বড় করে তোলে। পরীক্ষা করে এমন কিছু মাছে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত ডিবিউটিলিন এবং মারাত্মক ডাইঅক্সিন-এর মতো ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। চিকিৎসকদের সতর্কবার্তা, এই রাসায়নিকগুলি মানবদেহে প্রবেশ করলে স্থূলতা, অ্যালার্জি এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে, তাই অজানা উৎস থেকে তেলাপিয়া কেনা অত্যন্ত বিপজ্জনক।