ট্রেনের RAC বার্থ, পুরুষ ও মহিলাকে একসঙ্গে এক সিটে সফর করতে হলে কী হয়? রেলের নিয়ম কী বলছে জানুন
November 18, 2025

ট্রেনযাত্রায় বহু সময়ই RAC (Reservation Against Cancellation) বার্থে দুজন যাত্রীকে এক আসনে ভ্রমণ করতে হয়। ভারতীয় রেলের নিয়মে লিঙ্গভেদে আসন বরাদ্দের কোনো বিশেষ বাধ্যবাধকতা না থাকায় অনেক সময় একজন পুরুষ ও একজন মহিলা একসঙ্গে একই বার্থ ভাগ করে পান। তবে, কোনো মহিলা যাত্রী এতে অস্বস্তি বোধ করলে TTE-এর কাছে আবেদন জানাতে পারেন এবং TTE সাধারণত তাঁকে অন্য কোনো মহিলার পাশে বা খালি বার্থে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন।