টেন্ডারের আগেই রাস্তা তৈরি! কৃষ্ণনগর পুরসভার কোটি টাকার দুর্নীতি ফাঁস, হাইকোর্টে তোলপাড়
October 14, 2025

কৃষ্ণনগর পুরসভায় ফের বড়সড় দুর্নীতির অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া শুরুর আগেই কদমতলা এলাকার ৫০০ মিটার দীর্ঘ রাস্তা সম্পূর্ণ তৈরি হওয়ায় ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ৮ জন কাউন্সিলর। অভিযোগ, নিয়ম ভেঙে প্রায় ২৩ লক্ষ টাকার রাস্তার জন্য এবার প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে, যা বিপুল আর্থিক তছরূপের চেষ্টা। টেন্ডার ছাড়াই কাজ এবং প্রায় দ্বিগুণ টাকা বরাদ্দকে কেন্দ্র করে প্রশ্ন উঠতেই মামলার জেরে আদালতে দুর্নীতির রহস্যের পর্দা ফাঁস হতে পারে বলে জল্পনা।