চুরি করে পাশের ঘরেই ঘুম! মাতাল চোরকে দেখে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকদের
November 19, 2025

কানপুরের নাজিরাবাদ এলাকায় চুরি করতে এসে মদ্যপ এক চোর নগদ টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার পর পাশের একটি ঘরে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। সকালে বাড়ির লোক তাকে ঘুমন্ত অবস্থায় ধরে ফেললে, তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয় এবং উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।