চার মাস আগে প্রেম করে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে নববধূকে জোর করে অপহরণ করল পরিবার! স্বামী-শাশুড়িকে বেধড়ক মার

তেলেঙ্গানার মেদচল-মলকাজগিরি জেলার কেসর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরিবারকে না জানিয়ে প্রেম করে বিয়ে করার চার মাস পর এক যুবতীকে তাঁর বাবা-মা ও আত্মীয়রা জোর করে স্বামী প্রবীণের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই অপহরণের সময় প্রবীণ ও তাঁর মা বাধা দিতে গেলে তাঁদের মরিচ গুঁড়ো ছিটিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। কনের পরিবারের অভিযোগ, পাত্রের কোনো ভালো চাকরি নেই। প্রবীণের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *