গুগল টিমের উপর হামলা! গভীর রাতে গ্রামে কী করছিল গুগল ম্যাপস টিম যে ভুল বুঝল জনতা?

উত্তরপ্রদেশের কানপুরে গভীর রাতে ম্যাপিংয়ের কাজ করার সময় গ্রামবাসীদের হামলার মুখে পড়ল গুগল ম্যাপস-এর একটি দল। চোর সন্দেহে গ্রামবাসীরা বিশেষ যন্ত্রপাতি ও ক্যামেরা-সহ গাড়িতে থাকা কর্মীদের মারধর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে জানা যায়, দলটি বৈধ অনুমতি নিয়েই গ্রামের মানচিত্র তৈরির জন্য জরিপ করছিল। কোনো আইনশৃঙ্খলার সমস্যা ছাড়াই ভুল বোঝাবুঝির অবসান হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *