কাকিমার সঙ্গে প্রেম! লোহার রড দিয়ে মারধরের পর জোর করে যুবককে সিঁদুর পরাতে বাধ্য করল উন্মত্ত জনতা

বিহারের সুপৌলে চাঞ্চল্যকর ঘটনা, পরকীয়ার অভিযোগে ২৪ বছর বয়সী এক যুবককে অপহরণ করে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করার পর জোর করে নিজের কাকিমার সিঁথিতে সিঁদুর পরাতে বাধ্য করা হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, মিথিলেশ কুমার মুখিয়ার সাথে তাঁর কাকা শিবচন্দ্র মুখিয়ার স্ত্রী রীতাদেবীর প্রণয়ের সম্পর্ক ছিল। মারধরে গুরুতর আহত মিথিলেশ হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *