এই ‘স্বাস্থ্যকর’ খাবারগুলোই কিডনির চরম শত্রু! অজান্তেই বাড়ছে পাথর জমার ভয়
October 7, 2025

কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু আধুনিক জীবনযাত্রার অনিয়ম ও ভুল খাদ্যাভ্যাসের কারণে সম্প্রতি কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ছে। চিকিৎসকদের মতে, পালং শাক, বাদাম, বিট, মিষ্টি আলু, ডার্ক চকলেট এবং ব্ল্যাক টি-এর মতো কিছু আপাত-স্বাস্থ্যকর খাবারে উচ্চমাত্রায় অক্সালেট থাকে। অতিরিক্ত পরিমাণে এসব গ্রহণ করলে তা ক্যালশিয়ামের সঙ্গে মিশে কিডনিতে পাথর বা স্টোন তৈরি করতে পারে। তাই কিডনির সুরক্ষার জন্য এই খাবারগুলি সীমিত পরিমাণে খাওয়া অত্যন্ত জরুরি।