আটকাতে চান বারবার অসুস্থ হওয়া? দ্রুত দুর্বল হচ্ছে আপনার ইমিউনিটি, দায়ী ৫ অভ্যাস

পুজোর মরসুমে সামান্য আবহাওয়া পরিবর্তনে বারবার সর্দি-কাশিতে ভুগছেন? এর কারণ হতে পারে আপনারই রোজকার কিছু অভ্যাস, যা অজান্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিচ্ছে। অপর্যাপ্ত ঘুম (দৈনিক ৭-৮ ঘণ্টার কম), ফাস্ট ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, শরীরচর্চার অভাব এবং ধূমপান বা মদ্যপানের মতো ক্ষতিকর জীবনধারা রোগ প্রতিরোধকারী কোষগুলোর কার্যকারিতা কমিয়ে দেয়। চিকিৎসকরা বলছেন, এই ভুলগুলো এড়িয়ে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চললেই শরীরের প্রাকৃতিক বর্মকে মজবুত রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *